ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • রাজাপুরে নৈকাঠি বিলে পোনা মাছ অবমুক্তকরণ 

    রাজাপুরে নৈকাঠি বিলে পোনা মাছ অবমুক্তকরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজাপুর উপজেলার নৈকাঠি বিলে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। 

    শুক্রবার বিকেল ৩ টায়  উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাইয়ুম। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আনিছুর রহমান তালুকদার, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জিয়া হায়দার চৌধুরী, বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরউজ্জামান, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু প্রমুখ। 

    এ সময় উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মাহমুদুল হাসান সহ কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ