ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মন্দিরের জমি দখল করে কাঁটাতারের বেড়া, বিপাকে ভক্তরা

    মন্দিরের জমি দখল করে কাঁটাতারের বেড়া, বিপাকে ভক্তরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় অর্ধশত বছরের পুরাতন বারোয়ারি কালী মন্দিরের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ বিষয়ে প্রশাসনের কাছে একাধিক বার অভিযোগ করলেও ব্যবস্থা নেয়নি তারা।

    ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় অর্ধশত বছর আগে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকী বাজারে প্রতিষ্ঠিত এই মন্দিরে জমি দখল করে প্রবেশ পথে দোকানঘর ও মাঠ দখল করে কাঁটাতারের বেড়া দিয়ে রাখছে সেনাবাহিনীর সদস্য শাওন দর্জি ও আজাদ ফকিরসহ কতিপয় প্রভাশালী। 

    ফলে শনিবার বাৎসরিক মনসা পূজা দিতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে ভক্তদের। পথ না থাকায় বিকল্প পথ হিসেবে মন্দিরের পাশে পশ্চিম ছিটকি সরকারী প্রাথমিক স্কুলের বাউন্ডারি দেয়াল টপকে প্রবেশ করতে দেখা গেছে তাদের। অপরদিকে মাঠ না থাকায় ভক্তদের জন্য রান্না করা খাবার বিতরন করতে দেখা গেছে স্কুলের বারান্দায়। 

    মন্দির কমিটির অভিযোগ, কয়েক মাস আগে রাতের আঁধারে মন্দিরের প্রবেশ পথের গেট ভেঙে একটি দোকান ও মাঠের একাংশ দখল করে কাঁটাতারের বেড়া দেয় শাওন দর্জি ও তার সহযোগিরা। তাদের এ বিষয়ে নিষেধ করা হলেও তারা শোনেননি। এ ঘটনায় স্থানীয় হিন্দু স¤প্রদায়ের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

    তবে অভিযুক্তদের দাবি, মন্দিরের সামনে ও পথের জমি তাদের নিজস্ব সম্পত্তি। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান,  আমরা ও আমাদের পূর্বপুরুষরা ৫০ বছর যাবত এখানে পূজা পালন করে আসছি। প্রতি বছর এখানে বিভিন্ন দেব-দেবতার পূজা হয়। 

    এতে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। কিন্তু কয়েক মাস আগে আমাদের মন্দির দখল করায় আমরা পূজা দিতে পারছি না। 
    এ বিষয়ে আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের মিঠু সিকদার বলেন, আমি বিষয়টি শুনেছি। পূজা শেষ হলে সমাধান করা হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ