ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

     ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে সরকার নির্ধারিত চেয়ে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টার  ও মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রয় করার অপরাধে দুইটি ফার্মেসিকে জরিমানা করেছে ঝালকাঠি  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

    মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ঝালকাঠি  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠি কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

    জানা গেছে,নলছিটি উপজেলার টি এন্ড টি  এলাকায় তদারকি  অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং  ৪৫ ধারায় দুইটি ফার্মেসিকে ১৭হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

    এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  সাফিয়া সুলতানা। অভিযানকালে নলছিটি  থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

    ঝালকাঠি  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা  বলেন, বাজার তদারকি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

     অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ