ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • নলছিটিতে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

    নলছিটিতে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের তূর্য্য ফিলিং স্টেশনের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও তাঁর ছোট ভাই ঢাকায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এসআই) আল মামুন সম্প্রতি বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া ইউনিয়নের তূর্য্য ফিলিং স্টেশনের পাশে বাড়ি করেন। 

    মঙ্গলবার তাদের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের জন্য চলে যায়। নতুন বাসায় তাদের দুই ভাইয়ের ছেলে, মেয়েরা ছিল। গভীর রাতে আট-নয় জনের একদল ডাকাত বারান্দা থেকে দ্বিতীয় তলার বেলকনি দিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। এসময় তাদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। 

    নলছিটি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজান বলেন, আমার ও আমার ভাইয়ের বাসা একসাথেই। ডাকতরা আমাদের ছেলে মেয়েকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। বাসায় আমরা ভোলায় আছি। নতুন বাসায় আসলে বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে। 

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন,খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়েছি। স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ