ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • শেখ হাসিনা এখন দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতা : মনিরুজ্জামান মনির

    শেখ হাসিনা এখন দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতা : মনিরুজ্জামান মনির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতা বলে জানিয়েছেন ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিভিউশন কোম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনির। 

    তিনি বলেন মানবতার মা শেখ হাসিনা বিশ্বে প্রভাবশালী নারী প্রধানমন্ত্রী, অনুকরণীয়-অনুসরণীয় ব্যক্তিত্ব। তাঁর জন্য বাংলাদেশ আজকের উন্নয়নের বিশ্বে রোল মডেল। তাই বাংলার মানুষ আবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। 

    জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। 

    উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রুস্তুম আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির সুলতান, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং তালুকদার, রিয়াজ উদ্দিন মাতুব্বর, কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্দিস আলম গাজী প্রমুখ। 

    এছাড়াও স্থানীয় ছাত্রলী, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ