ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • হারিয়ে যাচ্ছে ঝালকাঠির ঐতিহ্যবাহী হাতে বোনা গামছা

    হারিয়ে যাচ্ছে ঝালকাঠির ঐতিহ্যবাহী হাতে বোনা গামছা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির হাতে বুনো তাঁতের গামছার কদর ছিল একসময় দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে। তবে বর্তমানে মেশিনচালিত তাঁতের কাছে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এ শিল্প।

    স্থানীয়রা জানায়, ঝালকাঠির সদর উপজেলার বাসন্ডায় পুরো এলাকাজুড়ে ছিল প্রায় ২০০ তাঁতী পরিবার। তারা হাতে চালিত তাঁতে রঙিন সুতায় শাড়ি, লুঙ্গি এবং গামছা বুনতেন। কিন্তু বর্তমানে সব পণ্যের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি ও মেশিন চালিত আধুনিক তাঁতের কাছে হাতের শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। বাসন্ডা কারিগরবাড়িতে দু-চারটি তাঁতি পরিবার তাদের এই পেশা ধরে রাখলেও অধিকাংশই চলে গেছে অন্য পেশায়।, জীবিকার টানে কেউ আবার পাড়ি জমিয়েছেন শহরে।

    নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবনীপুর গ্রামে থাকা ৪০টির বেশি তাঁতী পরিবারের মাঝে এখন রয়েছে মাত্র তিনটি পরিবার। যারা ধরে রেখেছে হাতে বুনো তাতশিল্পের ঐতিহ্যকে ।

    গামছা তৈরির কারিগর সুশীল দেবনাথ জানান, প্রতিদিন দুই থেকে তিনটা গামছা তৈরি করতে পারেন তিনি। আর এই গামছাপ্রতি খরচ পরে ২৫০ টাকা। এদিকে এই গামছাগুলো বিক্রি হয় তিনশ থেকে সাড়ে তিনশো টাকায়। এত অল্প লাভে এখন এই ব্যাবসায় টিকে থাকা দায় হয়ে পড়েছে এসব তাতিদের।

    এদিকে কারিগর আবদুল মালেক বলেন, বংশ পরম্পরায় এই ব্যাবসা করে আসছেন তিনি ও তার পরিবার । তবে বর্তমানে সুতা ও রঙের দাম বৃদ্ধির কারণে তাঁত শিল্প হুমকির মুখে পরেছে। এখন বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ কোন রকম চলছে এই ব্যাবসা।

    সরকারি সহায়তা না পেলে অচিরেই বিলুপ্ত হতে পারে বাংলাদেশের এই প্রাচীন শিল্প- এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত পদক্ষেপের আহবান জানিয়েছেন তারা

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ