ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ঝালকাঠিতে মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

    ঝালকাঠিতে মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে মাদক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার বিকেলে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

    দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর জব্বার এলাকার মৃত খুরশিদ আলমের ছেলে  মো. বেলায়েত হোসেন (৪২) ও চট্টগ্রামের খুলশী উপজেলার নাছিরাবাদ এলাকার মৃত আবুল হাসেমের ছেলে  মো. নির আহমেদ ওরফে মনির (৪৩)। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিল।

    মামলার বিবরণে জানা যায়, গত ৪ এপ্রিল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল ঝালকাঠি শহরের বাতাশাপট্টি সড়কের আরাফাত বোডিংয়ের চতুর্থ তলায় অভিযান চালিয়ে মো. বেলায়েত হোসেন ও মো. নির আহমেদ ওরফে মনিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ২৪ হাজার ৪০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার মূল্য ৩৬ লাখ টাকা। 

    এ ঘটনায় ঝালকাঠি থানায় র‌্যাব-৮ এর ডিএডি মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনছারুল হক ও অসিম কুমার বিশ^াস তদন্ত শেষে ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি আব্দুল মান্নান রসুল ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মঞ্জুর হোসেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ