ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে বিএনপির মৌন মিছিলে পুলিশের বাধা

    ঝালকাঠিতে বিএনপির মৌন মিছিলে পুলিশের বাধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মুখে কালো কাপর বেধে মৌন মিছিল করেছে বিএনপি। বুধবার সকাল ১০ টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামন  থেকে মৌন মিছিল বের হয়ে কালীবাড়ি সড়ক হয়ে সাধনার মোড় প্রদক্ষিণ করে সামনে গেলে পুলিশ বাধা  দেয়। পরে সেখানে মৌন মিছিল শেষ করে বিএনপি। 

    এসময় জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বক্তব্য রাখেন। তিনি মৌন মিছিলে পুলিশের বাঁধার তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি বিরোধী মতের গুম হওয়া নেতাকর্মীদের ফেরৎ ও খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তি দাবি করেন তিনি।

    জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ শতাধিক নেতা-কর্মী মৌন মিছিলে অংশ নেয়।

    ঝালকাঠি থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ বলেন, মিছিল নিয়ে শহরের মধ্যে বের হওয়ার অনুমতি ছিল না। তাই মিছিলটি ফায়ার সার্ভিস মোড়ে আটকে দেওয়া হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ