ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

    এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপের ১৬তম আসরের পর্দা উঠলো পাকিস্তানের মুলতান শহরে। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টে নবাগত নেপালের বিপক্ষে টস জিতে উদ্বোধনী ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

    শুধু এশিয়া কাপই নয়, আন্তর্জাতিক ক্রিকেটের যে কোনো পর্যায়ে এই প্রথম নেপালের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। তবে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ বলে প্রতিপক্ষকে ছোট করে দেখতে রাজি নয় পাকিস্তানিরা। যে কারণে নেপালের মতো দলের বিপক্ষেও শক্তিশালী একাদশ গঠন করেছে তারা।


    উইকেট অনেক শুকনো। ব্যাটে রান আসবে। এ কারণেই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অন্যদিকে নেপাল অধিনায়ক রোহিত পাডৌলে বলেন, এশিয়া কাপ খেলতে আসতে পেরেছে, এ কারণে তার দেশ এবং খেলোয়াড়রা বেশ আনন্দিত। খেলাটাকে উপভোগ করতে চান তারা।

    পাকিস্তানের প্রথম একাদশ

    বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আঘা, ইফতিখার আহমেদ, ফাখর জমান, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফ।

    নেপালের প্রথম একাদশ

    কুশল বুর্তেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), রোহিত পাডৌলে (অধিনায়ক), আরিফ শেখ, কুশল মাল্লা, দিপেন্দ্র সিং আইরি, গুলশান ঝা, সম্পাল কামি, করণ কেসি, সন্দিপ লামিচানে এবং ললিত রাজবংশি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ