ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • সাকিবকে হারিয়ে চাপে বাংলাদেশ

    সাকিবকে হারিয়ে চাপে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এসেছিলেন শুরুর ধাক্কা সামাল দিতে। কিন্তু বাংলাদেশ অধিনায়ক স্থায়ী হন কেবল ১৩ বল ও ৫ রানের জন্য। মাথিশা পাথিরানার শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। ফলে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১১ ওভারে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে আছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৩ ও তাওহীদ হৃদয় ব্যাট করছেন ১ রানে।

    ইনজুরির কারণে মূল দলের বেশ কজন বোলারকে বাইরে রেখে এশিয়া কাপের দল সাজাতে হয়েছে শ্রীলঙ্কাকে। তাই বোলিংয়ে তাদের মূল ভরসা স্পিনার মাহিশ থিকশানা। ইনিংসের দ্বিতীয় ওভারেই তার হাতে বল তুলে দেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তাকে হতাশ করেননি থিকশানা। নিজের দ্বিতীয় বলেই তানজিদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ডানহাতি এই স্পিনার। শেষ বলটি আউটসাইড লেগে পিচ না করলে নাজমুল হোসেন শান্তকেও শিকার করে ফেলতেন তিনি।

    বাংলাদেশের ইতিহাসে চতুর্থ ওপেনার ও ১৬তম ব্যাটার হিসেবে অভিষেকেই ডাক মারলেন তানজিদ। এর আগে সবশেষ ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনার হিসেবে অভিষেকেই শূন্য রানে ফিরেছিলেন রফিকুল ইসলাম। অষ্টম ওভারে নাঈমকে তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভা। ২৩ বলে ৩ চারে ১৬ রান করেন নাঈম। 

    পাওয়ার প্লের পর হাল ধরার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু পাথিরানার অতিরিক্ত গতিতে কাবু হয়ে ফিরতে হলো সাকিবকে। খোঁচা মেরে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ