ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • শান্তর লড়াইয়ের দিনে ব্যর্থ বাকিরা, বাংলাদেশের ১৬৪

    শান্তর লড়াইয়ের দিনে ব্যর্থ বাকিরা, বাংলাদেশের ১৬৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাজমুল হোসেন শান্ত ক্রিজে পৌঁছে গেছেন স্ট্রাইক প্রান্তের। লাইনের খানিকটা বাইরে দাঁড়িয়ে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না মেহেদী হাসান মিরাজ।


    শেষ অবধি আউট হয়ে ফিরতে হয়েছে তাকেই। এ যেন বাংলাদেশের পুরো ইনিংসের প্রতিচ্ছবি। কেবল নাজমুল হোসেন শান্ত ছাড়া কোনো ব্যাটারই বুঝলেন না কী করা উচিত তাদের। বড় স্বপ্ন নিয়ে খেলতে যাওয়া এশিয়া কাপে প্রথম ম্যাচের ব্যাটিংজুড়ে তাই ছিল হতাশা।  

    বৃহস্পতিবার ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে কেবল ১৬৪ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। দলের প্রায় সব ব্যাটারদের ব্যর্থতার দিনে অনেকটা একাই লড়াই করেছেন নাজমুল হোসেন শান্ত। যদিও তিনি করতে পারেননি সেঞ্চুরি।  

    বাংলাদেশের জন্য হতাশার শুরুটা হয় ইনিংসের দ্বিতীয় ওভারেই। এ ম্যাচে অভিষেক হয় তানজিদ হাসান তামিমের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার কয়েকদিন আগে শ্রীলঙ্কায় হওয়া ইমার্জিং এশিয়া কাপে ভালো পারফর্ম করেছিলেন, তাকে নিয়ে আশাও তাই ছিল বেশি। কিন্তু তানজিদ নিজের আন্তর্জাতিক অভিষেকে ফেরেন ডাক মেরে।

    মাহেশ থাকসেনার প্রথম বলে অস্বস্তি পড়েন। দ্বিতীয়টি ব্যাট-প্যাডের ফাঁকা জায়গা দিয়ে পায়ে লাগে বল। আম্পায়ার আউট দেন তাকে। আরেক উদ্বোধনী ব্যাটার নাঈম শেখ এ ম্যাচেই পাঁচ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো দুই অঙ্কে নেন ব্যক্তিগত সংগ্রহ, কিন্তু বড় করতে পারেননি সেটি। ২৩ বলে ১৬ রান করে ডি সিলভার বলে আউট হন তিনি। এগিয়ে এসে খেলতে গেলে ডি সিলভার স্লো হওয়া বল ব্যাটে ঠিকঠাক মতো লাগেনি, ক্যাচ যায় পয়েন্টে দাঁড়ানো নিশাঙ্কার হাতে।  

    তিনে খেলতে নেমে দলকে পথ দেখাতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসানও। ১১ বলে ৫ রান করে পাথিরানার বাউন্সার কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তিনি।  সাকিবের বিদায়ের পর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও শান্ত। এ দুজনের ব্যাটে বাংলাদেশও নতুন করে আশা খুঁজে পেয়েছিল।  

    যদিও জুটিতে শুরুতে যেভাবে রান আসছিল, পরে আসেনি সেটি। প্রথম ১৪ বলে ১০ রান করা হৃদয় যখন আউট হন তখন তার নামের পাশে ৪১ বলে ২০ রান। চাপে পড়ে যাওয়া এই ব্যাটার দাসুন শানাকার বলে এগিয়ে আসলে বল প্যাডে লাগে, শুরুতে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় শ্রীলঙ্কা। ৮০ বলে শান্তর সঙ্গে তার ৫৯ রানের জুটি ভেঙে যায়।  

    পরের ব্যাটারদের তেমন সাহায্য না পেলেও দলকে একাই টেনে নেন শান্ত। এদিকে বাড়ছিল রান তোলার চাপও। মাঝখানে অভিজ্ঞ মুশফিকুর রহিম ২২ বলে ১৩ রান করে আউট হন। এই ব্যাটার একবার উইকেটের পেছনে ক্যাচ দিলেও আম্পায়ার আউট দেননি, ততক্ষণে রিভিউ শেষ হয়ে গেছে লঙ্কানদের। তার আউটও ছিল হতাশার। পাথিরানার ওয়াইড হবে এমন বলে আপারকাট করতে গিয়ে থার্ড ম্যানে দাঁড়ানো দিমুথ করুণারত্নের হাতে ক্যাচ দেন।  

    এ ম্যাচে বাংলাদেশ নেমেছিল আট ব্যাটার নিয়ে। সাতে খেলতে নামা মিরাজ ১১ বলে ৫ রান করে রান আউট হন। মিরাজ স্কয়ার লেগে বল পাঠালে রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন নন স্ট্রাইক প্রান্তে থাকা শান্ত। কিন্তু মিরাজ অল্প একটু বেরিয়ে আর নড়েননি। তার আগেই ক্রিজে পৌঁছানোয় আউট হননি শান্ত, মিরাজকে ফিরতে হয় সাজঘরে।  

    আটে নামা মাহেদীও ১৬ বলে ৬ রান করে এলবিডব্লিউ হন ওয়ালালগের বলে। নবম ব্যাটার হিসেবে শান্ত আউট হন ৭ চারে ১২২ বলে ৮৯ রান করে। মাহেশ থিকসেনার বলে বোল্ড হন এই ব্যাটার। এরপর বাংলাদেশের অলআউট হতেও খুব বেশি সময় লাগেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ