ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে আ.লীগ নেতার মতবিনিময়

    ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে আ.লীগ নেতার মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি টেলিাভিশন সাংবাদিক ফোরামে সদস্যদের সঙ্গে মতবিনিময় তরেছেন ঝালকাঠি-১ আসনের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য এম মনিরুজ্জামান মনির। শনিবার রাতে টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

    মতবিনিময়কালে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন দাবি করেন। এম মনিরুজ্জামান মনির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের যাদুকর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট চাইলেন কেন্দ্রীয় এই নেতা। পাশাপাশি তিনি এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন। 

    এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, মজিবর মৃধা, জেপির কেন্দ্রীয় নেতা জাকির সুলতান।

    টেলিাভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, স্থানীয় দৈনিক দুরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, এনটিভি ষ্টাফ রিপোর্টার কে এম সবুজ, এখন টেলিাভিশনের রিপোর্টার আল আমিন তালুকদার, নিউজ বাংলার প্রতিনিধি দিবস তালুকদার, নিউজ ২৪ প্রতিনিধি এস এম রেজাউল করিম, আরটিভি প্রতিনিধ জহিরুল ইসলাম জলিল প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ