ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা

    দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপটা হতাশা দিয়েই শেষ হতে যাচ্ছিলো। একমাত্র আফগানিস্তানছাড়া আর কারো বিপক্ষেই জয়ের দেখা পাচ্ছিলো না। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দু’বার এবং পাকিস্তানের কাছে একবার হারতে হলো টাইগারদের। সব মিলিয়ে যখন হতাশার এক টুর্নামেন্ট শেষ করতে যাচ্ছিলো, তখন আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়ার জয়ের দেখা পেলো বাংলাদেশ। ভারতকে হারালো ৬ রানের ব্যবধানে।

    ভারতকে হারানোর সুখস্মৃতি নিয়েই আজ সকালে দেশে ফিরে এসেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সকাল সাড়ে ১১টা নাগাদ হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নেমেছে ভারতজয়ী টাইগাররা।


    এয়িশা কাপ খেলতে গত ২৬ আগস্ট শ্রীলঙ্কা যায় বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৩১ আগস্ট প্রথম ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয় টাইগাররা। ওই ম্যাচে বাংলাদেশের পরাজয় ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের লাহোরে আফগানিস্তানকে ৮৯ রানে পরাজিত করে এশিয়া কাপের সুপার ফোরে খেলা নিশ্চিত করে বাংলাদেশ।

    সুপার ফোরে পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে ৭ উইকেটে এবং কলম্বোয় শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরে যায় সাকিব আল হাসানের দল। সে সঙ্গে ফাইনালের আগে ছিটকে পড়া নিশ্চিত হয় তাদের। শেষ ম্যাচে এসে ভারতকে হারালো ৬ রানের ব্যবধানে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ