ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • এশিয়া কাপের ফাইনাল, টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

    এশিয়া কাপের ফাইনাল, টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত এবং শ্রীলঙ্কা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা কী আবারও শিরোপা ধরে রাখতে পারবে নাকি ভারত শিরোপা জয় করে নেবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আর কিছুক্ষণ পরই আর প্রেমাদাসায় শুরু হবে এশিয়া কাপের ফাইনাল।

    তার আগে, টস করতে নেমে কয়েন নিক্ষেপে জিতলো শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। ফিল্ডিং করবে ভারত।

    টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত সম্পর্কে দাসুন শানাকা বলেন, দুপুরের পর এখানে বল কিছুটা টার্ন করবে। তবে, এটা খুবই আদর্শ একটি ব্যাটিং ট্র্যাক। আমাদের অসাধারণ একটি তরুণ দল রয়েছে। আশা করি তারা ভালো কিছু রান স্কোরবোর্ডে জমা করতে পারবে। দুশান হেমন্ত খেলবেন মহেশ থিকসানার পরিবর্তে।

    রোহিত শর্মাও চেয়েছিলেন প্রথম ব্যাট করার জন্য। তবে, ফিল্ডিং করলেও আশা করছেন লঙ্কান ব্যাটারদের ওপর শুরু থেকেই চাপ সৃষ্টি করতে পারবেন।

    শ্রীলঙ্কা একাদশ

    কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, দুশান হেমান্ত, মাথিসা পাথিরানা, প্রামোদ মধুশন।

    ভারতীয় একাদশ

    রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেট রক্ষক), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং জসপ্রিত বুমরাহ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ