ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • হজে সাধারণ কাপড়ের বদলে ন্যানোটেকনোলজি যুক্ত ইহরাম

    হজে সাধারণ কাপড়ের বদলে ন্যানোটেকনোলজি যুক্ত ইহরাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাধারণ কাপড়ের বদলে ন্যানোটেকনোলজি সংযুক্ত এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী কাপড় দিয়ে তৈরি করা হবে হজ ও ওমরাহর ইহরাম।

    সাধারণত হজ ও ওমরাহর সময় মুসলিমরা যে দুই খণ্ড সেলাইবিহীন সাদা কাপড় পরিধান করেন তাকে ইহরাম বলা হয়। একেবারেই সাধারণ ওই সুতি কাপড় পরে হজের আনুষ্ঠানিকতা সারেন মুসলিমরা। 

    সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই ইহরাম আধুনিক হচ্ছে খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

    পাকিস্তানে তৈরি এ ধরনের ইহরাম প্রথম ব্যবহৃত হয় ২০২০ সালে হজের সময়। সৌদি উদ্ভাবক হামাদ আল-ইয়ামি এই ইহরাম আবিষ্কার করেন।

    ন্যানোটেকনোলজি যুক্ত কাপড়টি ব্যাকটেরিয়া বাড়তে দেয় না। শতভাগ সুতার তৈরি ওই ইহরাম ৯০ বারেরও বেশি ধোয়া যাবে বলে খালিজ টাইমস ওই প্রতিবেদনে জানিয়েছে।

    সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি অ্যান্ড কোয়ালিটি অর্গানাইজেশন (এসএএসও)আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তৈরি ইহরামে ওই কাপড়ের অনুমোদন দিয়েছে।

    এবারের হজেও অত্যাধুনিক কাপড়ের ইহরাম ব্যবহৃত হবে বলে খালিজ টাইমস ওই প্রতিবেদনে জানিয়েছে। সাধারণ কাপড়ের বদলে ২০৩০ সাল থেকে বাণিজ্যিকভাবে এই কাপড়ের ইহরামের ব্যবহার শুরু হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ