ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বৃষ্টিতে পণ্ড ব্যাটারদের পরীক্ষা

    বৃষ্টিতে পণ্ড ব্যাটারদের পরীক্ষা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় দফায় খেলা বন্ধ হওয়ার পর ফের শুরু হলো সন্ধ্যা সাতটায়। ব্যাটাররা নামলেন, মাঠে এলেন ফিল্ডাররাও। কিন্তু উইকেট অবধি পৌঁছানোর আগেই তাদের দৌড়াতে হলো ড্রেসিংরুমের দিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বৃষ্টির দৃশ্য ছিল এমনই।

    এর মধ্যেই নিউজিল্যান্ডের ব্যাটাররা ব্যাট করেছেন, তাদের উইকেটও নিয়েছেন বাংলাদেশের বোলাররা।  কিন্তু বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় থাকা ব্যাটাররা সুযোগই পেলেন না। পরখ করে দেখা হলো না লম্বা সময় পর ফেরা তামিম ইকবাল, সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদদের ব্যাটিং।

    মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ভেসে গেছে বৃষ্টিতে। ৩৩ ওভার ৪ বল খেলা হয়েছে এর আগে, কিউইরা পাঁচ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে।  

    টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। চতুর্থ ওভারের তৃতীয় বলের সময় বৃষ্টির কারণে প্রথমবারের খেলা বন্ধ হয়। তখন কোনো উইকেট না হারালেও কিউইরা করেছিল স্রেফ ৯ রান।  

    বৃষ্টির পর খেলা শুরু হলে বাংলাদেশকে উইকেট এনে দেন মোস্তাফিজুর রহমান। ২০ বলে ৯ রান করা অ্যালেনকে ফেরাতে ডানদিকে ঝাপিয়ে দারুণ এক ক্যাচ নেন নুরুল হাসান সোহান। পরের উইকেটটিও আসে এই দুজনের কল্যানে।  

    ৩ বলে ১ রান করা চ্যাড বাউসকে ফেরাতে অবশ্য মোস্তাফিজের বলে সহজ ক্যাচই নেন সোহান। ১৬ রানে দুই উইকেট হারিয়ে ফেলা কিউইদের হয়ে পরের চাপটুকু সামলান হেনরি নিকলস ও উইল ইয়াং। যদিও বাংলাদেশের স্পিনারদের খেলতে বেশ কষ্টই হচ্ছিল তাদের।  

    ৯৭ রানের জুটি ভাঙেন অবশ্য সেই মোস্তাফিজই। ৫৭ বলে ৪৪ রান করা নিকোলসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এরপর বাংলাদেশকে উইকেট এনে দেন নাসুম আহমেদ। হাফ সেঞ্চুরি করা উইল ইয়াংকে স্টাম্পিংয়ে শিকার করেন তিনি, দারুণ করেছেন উইকেটের পেছনে দাঁড়ানো সোহানও।  

    এক বল পরই তাকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন রাচিন রবীন্দ্র। শুরুতে আম্পায়ার আউট না দিলেও পরে রিভিউতে সিদ্ধান্ত পক্ষে যায় বাংলাদেশের। এরপরই নেমে আসে বৃষ্টি। কয়েক দফায় মাঠ শুকানোর চেষ্টা করলেও পরে আর খেলা মাঠে গড়ায়নি।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ