ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠিতে অচেতন অবস্থায় কলেজছাত্রকে উদ্ধার

    ঝালকাঠিতে অচেতন অবস্থায় কলেজছাত্রকে উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অজ্ঞানপার্টির খপ্পরে পড়া কলেজছাত্রকে ঝালকাঠির গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।  গতকাল বৃহস্পতিবার দুপুরে টোলঘর থেকে পুলিশ তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর জ্ঞান ফিরে আসে। অসুস্থ ওই যুবকের নাম হাফিজুল মোল্লা (২২)। সে বরিশাল সরকারি কলেজর ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

    পুলিশ জানায়, হাফিজুল মোল্লা ঢাকার মোহাম্মদপুর থেকে বাসে বরিশালের আগৈলঝাড়া যাবেন বলে ওঠে। পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এই যুবক। বাসের আসনে সে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তাঁর পকেট থেকে নগদ টাকা ও মোবাইলফোন নিয়ে যায়। অচেতন অবস্থায় বাসের স্টাফরা তাকে ঝালকাঠির গাবখান টোলঘরে নামিয়ে দেয়। সেখান থেকে পুলিশ তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

    ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, অচেতন অবস্থায় যুবককে গাবখান সেতুর টোলঘর থেকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসায় তাঁর জ্ঞান ফিরে আসে। তাঁর পরিবারের সদস্যরা এলে তাদের কাছে হন্তান্তর করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ