ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ফুটবল

    শক্তিশালী চীনকে রুখে দিয়েছে বাংলাদেশ

    শক্তিশালী চীনকে রুখে দিয়েছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে আত্মঘাতী গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে পরাজয় বিতর্কিত পেনাল্টি গোলে। দুই ম্যাচ হারের পরই এশিয়ান গেমস থেকে বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। হারলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি ছিলেন বাংলাদেশ অলিম্পিক দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তিনি চেয়েছিলেন শেষ ম্যাচে যেন তার দল স্বাগতিক চীনের বিপক্ষেও ভালো ফুটবল খেলে।

    বাংলাদেশ শেষ ম্যাচে এতটা ভালো খেলবে হয়তো ক্যাবরেরাও ভাবতে পারেননি। ফিফা র‌্যাংকিংয়ে ১০৯ ধাপ এগিয়ে থাকা চীনের বিপক্ষে কত গোল খাবে বাংলাদেশ সেই শঙ্কাই করছিলেন অনেকে; কিন্তু মাঠে বাংলাদেশের ফুটবলাররা বুক চিতিয়ে খেলে চীনকে তাদেরই মাটিতে গোলশূন্যভাবে রুখে দিয়েছে।


    এশিয়ান গেমস ফুটবলে এর আগে দুইবার চীনের বিপক্ষে খেলে দুইবারই হেরেছিল বাংলাদেশ। ১৯৮২ সালে দিল্লি এশিয়াডে হার ছিল ১-০ গোলে। তখন গেমস ফুটবলে খেলতো জাতীয় দল। এরপর ২০০২ সালে বুসান এশিয়াড থেকে শুরু হয় গেমস ফুটবলে খেলে অনূর্ধ্ব-২৩ দলের খেলা। তিনজন সিনিয়র (২৩ বছরের ওপরে বয়স) খেলানো যায়। ওইবার বাংলাদেশ বুসানে চীনের কাছে হেরেছিল ৩-০ গোলে।

    পরপর দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশ রুখে দিতে পারলো এবারের এশিয়ান গেমসের আয়োজক চীনকে। যদিও চীন প্রথম দুই ম্যাচ জিতেই নিশ্চিত করেছে পরের রাউন্ডে খেলা।


    বাংলাদেশ ১ পয়েন্ট নিয়ে ফিরছে দেশে। গত গেমসে দ্বিতীয় রাউন্ডে খেললেও এবার বিদায় নিলো গ্রুপপর্ব থেকে। তবে শেষ ম্যাচ ড্র করে জয়ের চেয়ে বেশি আনন্দ নিয়েই ঘরে ফিরছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ