ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠিতে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন 

    ঝালকাঠিতে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আলু পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সঠিক রাখতে ঝালকাঠিতে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসন। সোমবার সকালে শহরের প্রধান বাজার, আড়ৎদারপট্টিসহ বিভিন্নস্থানে বাজারদর মনিটরিং করা হয়। 

    এ সময় ক্রেতারা বাজার মনিটরিং কমিটির কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন। বাজার মনিটরিং কমিটি বিভিন্ন দোকান গিয়ে পণ্যের সঠিক মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন। এসময় এক ফল দোকানীকে দাম বেশি রাখায় এক হাজার টাকা জরিমানা করা হয়।  

    এর পরেও যদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হয়, তাহলে জেল-জরিমানা করা হবে বলেও জানান বাজার মনিটরিং কমিটি। বাজার মনিটরিংয়ে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতী ও রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সাফিয়া সুলতানা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সঠিক রাখতে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান বাজার মনিটরিং কমিটি। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ