ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠিতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

    ঝালকাঠিতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ করা হয়। শহরের কলেজ মোড়ের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিম সুপার আফরুজুল হক টুটুল। প্রধান আলোচক ছিলেন মোহাম্মদপুর (বি.আর) আলিম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আলী হায়দার নিজামী। 

    ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় আলেম ওলামারা বক্তব্য রাখেন। এদিকে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কেন্দ্রীয় ঈদগা ময়দানে ইসলামী আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

    এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। আমীরুল মুছলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ বক্তা ছিলেন ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা গাজী মো. শহিদুল ইসলাম ও কুতুবনগর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। 

    আলোচনায় নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমান বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শের উপর আলোচনা করেন। পরে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত ও তাবারক বিতরণ করা হয়।

    অপর দিকে নলছিটি পৌরসভার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খানের সভাপতিত্বে পৌরসভা কক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার বিভিন্ন মসজিদে পবিত্র এ দিনটি উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ