ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠিতে আন্দোলন পূর্ব প্রস্তুতি সভায় বক্তারা

    বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রতিহিংসার শিকার হচ্ছেন খালেদা জিয়া

    বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রতিহিংসার শিকার হচ্ছেন খালেদা জিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রতিহিংসার শিকার হচ্ছেন খালেদা জিয়া এমন মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেছেন, খালেদা জিয়া সুচিকিৎসার কোন সুযোগ এই সরকার দিচ্ছে না। 

    খালেদা জিয়ার লিবারে সমস্যা, এটার চিকিৎসা বাংলাদেশে নেই। এ কথা জানার পরেও এই সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করছেন না। তিনি রবিবার বিকেলে ঝালকাঠি জেলা বিএনপি আয়োজিত আন্দোলনের পূর্ব প্রস্তুতি ও জেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

    সাবেক এ সংসদ সদস্য বলেন, শেখ হাসিনা সবসময় খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন। এটা কোন সভ্য মানুষের আচরণ হতে পারে না। তাই খালেদা জিয়া বিএনপির মহাসবিচবকে জানিয়ে দিয়েছে, এই সরকারের সঙ্গে কোন আপষ নয়। কোন অবস্থাতেই শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়া যাবে না। 

    ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল, সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনসহ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ