ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • কাঁঠালিয়ায় বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু

    কাঁঠালিয়ায় বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষাক্ত সাপের কামড়ে রাজিয়া বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।  সোমবার ভোরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাজিয়া বেগম ওই গ্রামের কালাম জোমাদ্দারের স্ত্রী। তিনি চার সন্তানের জননী।

    নিহতের স্বজন কুদ্দুস জোমাদ্দার জানান, সোমবার ভোরে রাজিয়া বেগম নামাজ পরে খাটের ওপর থেকে নেমে পা দিয়ে জুতা আনার চেষ্টা করলে খাটের নিচে গর্তে থাকা বিষাক্ত একটি সাপ তাঁর পায়ে কামড়  দেয়।

    পরে তাকে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, মৃত রাজিয়া বেগম আমার চাচাতো ভাইয়ের স্ত্রী। সকালে তাকে সাপে কামড় দিলে মৃত্যু হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ