ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

    জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের নেতৃত্বে মিছিলে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি শহরের ফায়ার সার্ভিস সড়কে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। 

    পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করে। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ও আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল। 

    সমাবেশে উপস্থিত ছিলেন, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টোসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ। জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আজকে খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে বিক্ষোভ মিছিল করছিলাম। পুলিশ মাঝপথে আমাদের মিছিলে বাধা দেয়। 

    ঝালকাঠি থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ বলেন, বিএনপিকে নির্দিষ্ট এলাকায় মিছিল করার জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু তাঁরা শহরের ফায়ার সার্ভিস সড়কের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ তাদের আটকে দিয়েছে। পরে তারা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে চলে যায়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ