ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • হাসপাতালে পরীমণি, চাইলেন দোয়া

    হাসপাতালে পরীমণি, চাইলেন দোয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি কয়েকদিন ধরে একটি সিনেমার শুটিং করছিলেন। কিন্তু গতকাল তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

    পরীমণি হাসপাতালে ভর্তির কারণ জানিয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। পাশাপশি একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যাচ্ছে পরীমণি হাসপাতালের বেডে শুয় আছেন। হাতে স্যালাইন চলছে। সঙ্গে আছে তার ছেলে রাজ্য।


    স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, ‘হঠাৎ জ্বর নিয়ে হসপিটালে ভর্তি হতে হলো। দোয়া করবেন।’ পরীমণি এ পোস্ট দেওয়ার পরে ভক্ত-অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।


    এদিকে পরীমণি দুই বছর পর লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরেছেন ৮ অক্টোবর দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে দ্বিতীয় ইনিংসে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

    জানা গেছে, প্রথম দিনের শুটিংয়ে পরীমণি ছাড়াও অংশ নিয়েছেন আহসান হাবিব নাসিম প্রমুখ। একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্য ধারণ। চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠানের।

    এ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন নির্মাতা রেজা ঘটক।


    সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ