ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ফিরলেন সাকিব, ভাঙল জুটি

    ফিরলেন সাকিব, ভাঙল জুটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টপঅর্ডারের বিপর্যয় যেন গা সওয়া হয়ে গেছে বাংলাদেশ দলের। ইংল্যান্ডের পর আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও কিছু বুঝে ওঠার আগে ৪ উইকেট নেই। স্কোরবোর্ডে তখন মাত্র ৫৬ রান। এখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিয়েছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।


    দুজনের ৯৬ রানের জুটিটা ভেঙেছে সাকিবের বিদায়ে।  এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৬১ রান। ওভার শেষ হয়েছে ৩৩টি। মুশফিকের সঙ্গে জুটিতে মানিয়ে নিতে কিছুটা সময় নিয়েছেন সাকিব।


    বিশেষ করে দুই স্পিনার মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্রর বিপক্ষে। শেষ পর্যন্ত আউট হয়েছেন ৪০ রানে। ৫১ বলের ইনিংসে তিনটি চার ও দুটি ছয়ের মার রয়েছে। তবে বাংলাদেশ অধিনায়কের তুলনায় বেশ দ্রুত রান তুলেছেন মুশফিক।

    মুশফিক এরমধ্যে ফিফটি ছুঁয়ে ফেলেছেন। ৬৭ বলে তাঁর রান ৫৯। ইনিংসে পাঁচ চার ও দুই ছক্কা। ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর ৪৯তম ফিফটি। এবারের বিশ্বকাপে এটাই প্রথম।


    দলের সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে ব্যাট কথা বলছে মুশফিকের। তবে মুশফিকের কাছে নিশ্চয়ই দলের চাওয়া থাকবে, ইনিংসটা যতটা বড় করা যায়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ