ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ভারতীয় বোলিংয়ে হঠাৎ পাকিস্তানের ব্যাটিং ধস

    ভারতীয় বোলিংয়ে হঠাৎ পাকিস্তানের ব্যাটিং ধস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান দারুণ একটি জুটি গড়েছিলেন। কিন্তু এই জুটি ভাঙতেই কোণঠাসা পাকিস্তান। ১৩ রানের মধ্যে তারা হারিয়ে বসেছে ৪টি উইকেট।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৬৮ রান। শাদাব খান ২ আর মোহাম্মদ নওয়াজ ১ রানে অপরাজিত আছেন।

    আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মর্যাদার লড়াইয়ে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

    উদ্বোধনী জুটিতে ৪৮ বলে ৪১ রান তোলেন ইমাম উল হক আর আবদুল্লাহ শফিক। ২৪ বলে ২০ করে মোহাম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হন শফিক।


    সেট হয়ে আউট হয়েছেন ইমাম উল হকও। ৩৮ বলে তিনি করেন ৩৬। ৭৩ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।

    তৃতীয় উইকেটে জুটি গড়েন পাকিস্তান দলের দুই ব্যাটিং স্তম্ভ বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান। ১০৩ বলে তাদের ৮২ রানের জুটিটি অবশেষে ভাঙেন মোহাম্মদ সিরাজ। বাবর আজম কাঁটায় কাঁটায় ৫০ করে হন বোল্ড।

    এরপর সৌদ শাকিল (৬) বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৩তম ওভারে কুলদ্বীপ যাদবের এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। ওই ওভারেই কুলদ্বীপ বোল্ড করে সাজঘরে ফেরান ইফতিখার আহমেদকেও (৪)।


    একটা প্রান্ত ধরে ছিলেন রিজওয়ান। হাফসেঞ্চুরির দোরগোড়ায় ছিলেন তিনি। কিন্তু ৪৯ রানে তাকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে দেন জাসপ্রিত বুমরাহ। ২ উইকেটে ১৫৫ থেকে ৬ উইকেটে ১৬৮ রানে পরিণত হয়েছে পাকিস্তান।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ