ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে উড়ন্ত শুরু শ্রীলঙ্কার

     অস্ট্রেলিয়ার বিপক্ষে উড়ন্ত শুরু শ্রীলঙ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপে এখনো পর্যন্ত জয়ের দেখা পায়নি শ্রীলঙ্কা। ভারত মিশনে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে তারা। যেখানে আগে ব্যাটিং করতে নেমে উড়ন্ত শুরু করেছে লঙ্কানরা।


    ১৬ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৯১ রান। ৪২ রান নিয়ে উইকেটে আছেন পেরেরা। অপর অপরাজিত ব্যাটার নিশাঙ্কার সংগ্রহ ৪২ রান।

    সোমবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই লঙ্কান ওপেনার কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা। দুজনই আক্রমণাত্মক ব্যাটিং করছেন। এই জুটির ভয়-ডরহীন ব্যাটিংয়ের কাছে নতুন বলে পাত্তাই পাননি মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডরা।


    প্রথম পাওয়ার প্লেতে কোনো সাফল্যের দেখা পায়নি অস্ট্রেলিয়া। ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তুলেছে লঙ্কানরা।


    চলমান বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের তৃতীয় রাউন্ডের খেলা চলছে। এখন পর্যন্ত আসরে কোনো জয়ের দেখা না পাওয়া তিন দলের দুটি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। আর তাই সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে মূল্যবান দুই পয়েন্ট পেতে চাইবে দুই দলই। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ