ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • শতরানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড

    শতরানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৯ রানে নেই ২ উইকেট। শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়েছিল নিউজিল্যান্ড। তবে সেখান থেকে দারুণভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে রাচিন রাবিন্দ্র আর ড্যারেল মিচেলের শতরানের জুটিতে।

    দুই দলই নিজেদের প্রথম চার ম্যাচে জিতেছে। আত্মবিশ্বাসে ভরপুর। ভারত আর নিউজিল্যান্ডের লড়াইটি তাই এখন দাঁড়িয়েছে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার।

    ধর্মশালায় গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতেছে ভারত। প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

    অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে শুরুতেই কিউইদের চেপে ধরেন ভারতীয় বোলাররা। ১৯ রানের মধ্যে ২ উইকেট তুলে নেয় তারা।


    মোহাম্মদ সিরাজের বলে ডেভন কনওয়ে শূন্য রানেই ক্যাচ দিয়ে ফেরেন। ২৭ বলে ১৭ করা উইল ইয়ংককে বোল্ড করেন মোহাম্মদ শামি।


    শুরুর সেই বিপদ দারুণভাবে কাটিয়ে উঠেছেন রাচিন রাবিন্দ্র আর ড্যারেল মিচেল। তৃতীয় উইকেটে তারা এখন পর্যন্ত যোগ করেছেন ১১৯ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭.৩ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৩৮ রান। রাবিন্দ্র ৫৯ আর মিচেল ৫৭ রানে অপরাজিত আছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ