ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

    বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। এই ম্যাচে বাংলাদেশ দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

    ওয়ানডে পরিসংখ্যান আফ্রিকানদের পক্ষেই কথা বলে। এখন পর্যন্ত বাংলাদেশ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে মোট ২৪টি ম্যাচ। এরমধ্যে প্রোটিয়ারা জিতেছে ১৮টি ম্যাচ। আর বাংলাদেশ জিতেছে মাত্র ৬টি।

     

    নিজ দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা জয়লাভ করেছে ১০টি ম্যাচে। আর সেখানে বাংলাদেশ নিজেদের মাটিতে জিতেছে মাত্র দুইটি ম্যাচে। বিদেশের মাটিতে আফ্রিকা জিতেছে ৭ ম্যাচে। আর বাংলাদেশ সেখানেও ২ ম্যাচে জিতেছে। অবশ্য নিরপেক্ষ ভেন্যুতেই একমাত্র বাংলাদেশের জয়ের পাল্লা ভারী। নিরপেক্ষ ভেন্যুতে দুই দল খেলেছে মোট ৩টি ম্যাচ। এর মধ্যে বাংলাদেশ জিতেছে দু’বার আর দক্ষিণ আফ্রিকা জিতেছে একবার। আর ওয়ানডে বিশ্বকাপের পরিসংখ্যানেও বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার পরিসংখ্যান সমানে সমান। যে দল আজকের ম্যাচে জিতবে সেই দল বিশ্বকাপের পরিসংখ্যানে এগিয়ে যাবে।

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। সাকিব ফিরেছেন তাওহীদ হৃদয়ের জায়গায়। এদিকে দক্ষিণ আফ্রিকা দলেও একটি পরিবর্তন রয়েছে। এনগিডির জায়গায় দলে জায়গা পেয়েছেন লিজাদ উইলিয়ামস।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ