ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বিশ্বকাপ ক্রিকেটে টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান

    বিশ্বকাপ ক্রিকেটে  টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেমিফাইনালের দৌড়ে সোমবার (৩০ অক্টোবর) মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বিশ্বকাপের ৩০ তম ম্যাচে টস জিতেছে আফগান অধিনায়ক শহিদী। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

    সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচটা দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। দুই দলই এবারের বিশ্বকাপে দুইটি করে ম্যাচে জয় পেয়েছে। তবে রানরেটে এগিয়ে থাকায় পাঁচে অবস্থান করছে শ্রীলঙ্কা আর সাতে রয়েছে আফগানিস্তান।

    ওয়ানডে ক্রিকেটে এই দুই দলের খেলা হয়েছে ১১ বার। যেখানে ৭ জয় পেয়েছে শ্রীলঙ্কা আর ৩ জয় আছে আফগানিস্তানের দখলে। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে দুইবারের দেখাতেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। গত মাসে সর্বশেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল এ দুই দল। এশিয়া কাপের ওই ম্যাচে ২ রানে জিতেছিল লঙ্কানরা।

    গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলই একাদশে এনেছে পরিবর্তন। শ্রীলঙ্কা দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। তাদের দলে জায়গা পেয়েছেন চামিরা এবং করুনারত্নে। এদিকে আফগানিস্তান দলে রয়েছে এক পরিবর্তন। নুরের পরিবর্তে দলে এসেছেন ফজল হক। 

    আফগানিস্তান একাদশ 
    রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজল হক ফারুকী

    শ্রীলঙ্কা একাদশ
    পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মহেশ থেকসানা, কাসুন রাজিথা, দুশমন্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা 


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ