ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

    টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলকাতার ইডেন গার্ডেনসে মঙ্গলবার (৩১ অক্টোবর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ঐতিহাসিক এই স্টেডিয়ামে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ দলে আছে এক পরিবর্তন।

    বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলেও, এখনো এ বিশ্বকাপ থেকে অর্জনের সম্ভাবনা শেষ হয়নি বাংলাদেশের। পয়েন্ট টেবিলের শীর্ষ সাতে থাকলে সুযোগ হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার। পুরো দলেরই মনোযোগ এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে।

     

    এদিকে বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে গেলেও নানা যদি কিন্তুতে বিশ্বকাপে টিকে আছে পাকিস্তান। বাকি সবগুলো ম্যাচে জিততে তো হবেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে শীর্ষ দলগুলোর হারের জন্য। সমীকরণ যখন এমন তখন অনুশীলনে মনোযোগী পাকিস্তান।

    ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে ৩৮ বার। যেখানে ৩৩ জয় নিয়ে বেশ এগিয়ে পাকিস্তান। বাংলাদেশের জয় মাত্র ৫ ম্যাচে। এশিয়া কাপে এই দুই দলের শেষ দেখায় পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ।পাকিস্তানের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। শেখ মেহেদীর পরিবর্তে দলে ফিরেছেন তাওহীদ হৃদয়। এদিকে পাকিস্তান দলেও রয়েছে তিন পরিবর্তন। ইমাম উল হক, শাদাব খান এবং মোহাম্মদ নাওয়াজের পরিবর্তে দলে ফিরেছেন ফখর, উসামা মির এবং আগা সালমান। 

    বাংলাদেশ একাদশ
    লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম

    পাকিস্তান একাদশ 
    আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন আফ্রিদি, উসামা মির, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ

     

    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ