ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • পদ্মা সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৯৩.৫০ 

    পদ্মা সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৯৩.৫০ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ১ জুন পর্যন্ত সেতুর কাজের অগ্রগতির প্রতিবেদন বলছে, মূল সেতুর দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে দুই হাজার ৬৫২টি। অর্থাৎ কাজ সম্পন্ন হয়েছে ৯১ শতাংশ। বাকি আছে ২৬৫টি রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ। দুই হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে দুই হাজার ৯৪৫টি। অর্থাৎ কাজ সম্পন্ন হয়েছে ৯৯ শতাংশ। বাকি আছে ১৪টি রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। ৮৪টি রেলওয়ে আই গার্ডার বা রেলিংয়ের মধ্যে সবই বসানো হয়েছে। ৪৩৮টি সুপার গার্ডারের মধ্যে সব বসে গেছে।

    ১ জুন পর্যন্ত মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৯৩.৫০ শতাংশ। আর প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৬ শতাংশ। এই অগ্রগতি বিবেচনায় কর্মকর্তারা বলছেন, পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে আগামী জুনে সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে। একই দিন ট্রেন চালুরও লক্ষ্য আছে।

    কর্মকর্তারা বলছেন, শ্রমিকদের ছুটি দিলে কাজ পিছিয়ে পড়বে। জুন মাসে সেতু উদ্বোধন করা যাবে না। গত ঈদের দিনও তাঁরা আট ঘণ্টা কাজ করেছেন। কর্মকর্তারাও কেউ ছুটি নেন না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ