ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • পুলিশের প্রশংসায় জাতিসংঘ, ‘সত্যিই কাজটা অনেক প্রশংসার’

    পুলিশের প্রশংসায় জাতিসংঘ, ‘সত্যিই কাজটা অনেক প্রশংসার’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘের সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের (ইউএনডিএসএস) নিরাপত্তা উপদেষ্টা রমেশ চন্দ্র সিংহ বাংলাদেশ পুলিশের প্রশংসা করে বলেছেন, এটা সম্ভব হয়েছে বাংলাদেশ পুলিশের আন্তরিকতা, পেশাদারিত্ব ও সমন্বিত প্রচেষ্টার ফলে। সত্যিই এই কাজটা অনেক প্রশংসার দাবি রাখে।

    এক সহকর্মীর ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের জন্য গত মঙ্গলবার পাঠানো অভিনন্দনপত্রে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, তেজগাওঁ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ ও শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সিকে অভিনন্দন জানিয়েছেন রমেশ চন্দ্র সিংহ। 

    অভিনন্দনপত্রে রমেশ চন্দ্র বলেন, জাতিসংঘে আমাদের একজন সহকর্মী প্রতীক রঞ্জন বিশী, যিনি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে (আইএলও) কর্মরত। গত ৪ জুন রাত ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার ২৭ নম্বর রোডের একটি ফুটওভার ব্রিজে দস্যুতার শিকার হন তিনি। ডাকাত দল ধারাল অস্ত্রের মুখে তার কাছ থেকে অফিসের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, একটি ব্যক্তিগত স্মার্ট ওয়াচ ও একটি স্বর্ণের রিং ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৫ জুন শেরেবাংলা নগর থানায় অভিযোগ করা হয়।

    পুলিশ জানায়, লুট হওয়া মালামাল নোয়াখালী থেকে উদ্ধারসহ এ ঘটনায় জড়িত ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা ডাকাতির কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। 

    ওই অভিনন্দনপত্রে বলা হয়, লুট হওয়া মালামাল উদ্ধার হওয়ার পরপরই শেরেবাংলা নগর থানা পুলিশের পক্ষ থেকে প্রতীক রঞ্জন বিশীকে অবহিত করে তার লুট হওয়া মালামাল বুঝিয়ে দেয়া হয়।

    বাংলাদেশ পুলিশের প্রশংসা করে অভিনন্দনপত্রে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টা বলেন, ভারতের পুলিশ বাহিনীতে ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থেকে বলতে পারি, ছিনতাই হওয়া জিনিস উদ্ধার করে তা প্রকৃত মালিককে ফেরত দেওয়া কতটা কষ্টকর, চ্যালেঞ্জিং ও গর্বের- সেটি বাংলাদেশ পুলিশ করে দেখিয়েছে। আমি বিশ্বাস করি, এ ধরনের কাজের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠিত হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ