ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে ভাতা বন্ধ হয়ে যেতে পারে: আমু 

    আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে ভাতা বন্ধ হয়ে যেতে পারে: আমু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে বিভিন্ন ধরণের ভাতা বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। তিনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধাব ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ নানাভাবে সাহায্য সহযোগিতা করছেন।

    আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে এসব ভাতা সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনাদের প্রয়োজনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে।

    সোমবার সকালে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও সরকারে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


    ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনজুরুল আলম ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র  লিয়াকত আলী তালুকদার ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ সুধীজন উপস্থিত ছিলেন। 

    এদিকে সোমবার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার চারটি উপজেলায় আসন্ন রবি মৌসুমের জন্য ১৪ হাজার ৯০ জন কৃষককে ১৪০৯০ বিঘায় গম, ভুট্টা, শরিষা, সূর্য্যমুখী, সয়াবিন, মুগ, মশুর ও খেসারি ডাল চাষের জন্য প্রনোদনা সার বীজ বিতরণ করেন আমির হোসেন আমু। জেলায় রবি মৌসুমের জন্য ৩৩ লাখ ৫৩ হাজার টাকা এ খাতে কৃষি প্রনোদনা দেওয়া হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ