ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে মোর্শেদ মেডিকেল সেন্টারের উদ্বোধন

    ঝালকাঠিতে মোর্শেদ মেডিকেল সেন্টারের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে মোর্শেদ মেডিকেল সেন্টার (এমএসসি) হাসতাপাল ও ডায়াগণস্টিক। মঙ্গলবার দুপুরে ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে বেসরকারি এ হাসপাতালটির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। 

    এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম ও হাসপাতালের চেয়ারম্যান মোর্শেদ আলম খান উপস্থিত ছিলেন। নতুন এ হাসপাতালটিতে রয়েছে অত্যধুনিক সকল সুযোগ সুবিধা। 

    ৫০ বেডের এ হাসপাতালে রয়েছে ভিভিআইপি ও ভিআইপিসহ ২৬টি কেবিন। শহরের কলেজ মোড় সংলগ্ন এলাকায় পাঁচ তলা বিশিষ্ট এ হাসপাতালটি নির্মাণ করেন মোর্শেদ আলম খান। উদ্বোধন শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান মোর্শেদ আলম খান। 

    অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, হাসপাতালের কো-চেয়ারম্যান লাইলুন নাহার মিঠু, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, ঝালকাঠির ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রশীদ, হাসপাতালের প্রকল্প ইনচার্জ সাইদুর রহমান সেন্টু ও স্থানীয় হাফিজুর রহমান ছালাম।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ