ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

     নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপের ৪০তম ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

    বিশ্বকাপের সেমিফাইনালের আশা ইতোমধ্যে শেষ জস বাটলারদের। এদিকে বিশ্বকাপে দুই ম্যাচ জিতে এক ধাপ এগিয়ে নেদারল্যান্ডস। তবে লড়াইটা দুই দলের হবে আগামী ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয়ার।


    এখন পর্যন্ত দুই দলের ৬ বার দেখা হয়েছে। যেখানে সবকটি ম্যাচ জিতেছে ইংলিশরা। শেষবার তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে কোনোরকম পাত্তাই পায়নি ডাচরা। সেই সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড ৪৯৮ রানের রেকর্ড সংগ্রহ করেছিল। যা ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান।

    ইংল্যান্ড দল দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে আজ। মার্ক উড এবং লিভিংস্টোনের জায়গায় দলে জায়গা পেয়েছেন হ্যারি ব্রুক এবং অ্যাটকিংসন। এদিকে ডাচরাও দলে এনেছে এক পরিবর্তন। জুলফিকারের জায়গায় ফিরেছেন তেজা। 

    ইংল্যান্ডের একাদশ
    জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ। 

     

    নেদারল্যান্ডস একাদশ
    ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ