ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • খয়রাবাদ নদীতে সেতু নির্মাণ কাজের উদ্বোধন 

    খয়রাবাদ নদীতে সেতু নির্মাণ কাজের উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ নদীতে ১২৩ কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ফলক উন্মোচমের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন। 

    সেতুটি ৭৩০ মিটার দৈঘ্যের হবে বলে জানিয়েছেন এলজিইডি কর্তৃপক্ষ। এই সেতুটি নির্মাণ হলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সঙ্গে দপদপিয়া ইউনিয়নের মানুষের দীর্ঘ দিনের যাতায়াতের কষ্ট লাগব হবে। 

    ১২৩ কোটি টাকায় সেতুটি দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স এবং পোদ্দার এন্টারপ্রাইজ নির্মাণ করবে। এ উপলক্ষে নদীর তীরে এক সূধি সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ছোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। 

    বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। এতে স্থানীয় সূধিজন ও আওয়ামী লীগ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ