ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • সেমিতে খেলতে পাকিস্তান-আফগানিস্তানের প্রায় অসম্ভব সমীকরণ

     সেমিতে খেলতে পাকিস্তান-আফগানিস্তানের প্রায় অসম্ভব সমীকরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কাকে সহজেই হারালো নিউজিল্যান্ড। আজ বেঙ্গালুরুতে কিউইদের জয়টা ৫ উইকেট আর ১৬০ বল হাতে রেখে। এতে করে নেট রানরেটে অনেক এগিয়ে গেছে কিউইরা।

    সেমিতে উঠার পথে তাদের দুই প্রতিদ্বন্দ্বী পাকিস্তান আর আফগানিস্তানের সামনে তাই প্রায় অসম্ভব এক সমীকরণ দাঁড়িয়েছে।

    ৯ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ডের রানরেট এখন ০.৭৪৩। পাকিস্তান এবং আফগানিস্তানের এখনও সুযোগ আছে ১০ পয়েন্ট পাওয়ার। পাকিস্তানের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে, আফগানিস্তানের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

    ধরা যাক, নিজেদের শেষ ম্যাচে জয় পেলো পাকিস্তান আর আফগানিস্তান। তাহলে কী হবে? তখন নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান তিন দলেরই পয়েন্ট হবে ১০। তখনই আসবে রানরেটের হিসেব। অর্থাৎ যে কোনো দুই দলও যদি ১০ পয়েন্ট পেয়ে যায়, তখন রানরেটে এগিয়ে থাকা দল সেমিতে খেলবে।


    এখন পাকিস্তানের রানরেট ০.০৩৬, আফগানিস্তানের -০.৩৩৮। দেখাই যাচ্ছে, নিউজিল্যান্ডের তুলনায় দুই দলই রানরেটে বেশ পিছিয়ে। তবে কি তারা বাদ? কাগজে-কলমে এখনও সম্ভাবনা আছে দুই দলেরই। তবে সেটা প্রায় অসম্ভব এক সমীকরণ।

    পাকিস্তানকে সেমিফাইনালে নাম লেখাতে হলে কমপক্ষে ২৮৭ রানের ব্যবধানে হারাতে হবে ইংল্যান্ডকে। অথবা যদি ইংল্যান্ড আগে ব্যাট করে ১৫০ রানের মধ্যে আটকে যায়, তবে পাকিস্তানকে ৩.৪ ওভারের মধ্যে সেই রান চেজ করতে হবে। যা কিনা অসম্ভব।

    অন্যদিকে আফগানিস্তান যদি নিউজিল্যান্ডের নেট রানরেট পার করতে চায় তবে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে কমপক্ষে ৪৩৮ রানের ব্যবধানে হারাতে হবে তাদের। যেটাও আপাতদৃষ্টিতে অসম্ভব।


    তাই নিউজিল্যান্ডের আজকের জয়ের পর বলে দেওয়াই যায়, পাকিস্তান এবং আফগানিস্তানের বিদায় প্রায় নিশ্চিত। সেমিতে খেলতে যাচ্ছে নিউজিল্যান্ডই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ