ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

    ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেট দুনিয়ার চোখ এখন ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচের দিকে। কাঙ্ক্ষিত সোনালী ট্রফি কার হাতে উঠবে? ভারতের তৃতীয় নাকি অস্ট্রেলিয়ার ‘মিশন হেক্সা’? সেই প্রশ্নের উত্তর মেলাতে মাঠে নেমেছে দুদল। যেখানে আগে ব্যাটিং করবে ভারত।

    রোববার (১৯ নভেম্বর) দুপুর ২টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টসের জন্য নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্যাট কামিন্স।

    ম্যাচটিতে দুদলের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। সেমিফাইনালের একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া। টস জিতে অজি অধিনায়ক বলেন, 'উইকেট দেখে শুষ্ক মনে হচ্ছে। পরে শিশির পড়তে পারে। ফলে সেসময়ে ব্যাটিং করলে ভালো হয়। আমাদের দলের সবকিছু নিখুঁতভাবে সাজানো হয়েছে। ছেলেরা অভিজ্ঞ। তাতে একাদশে পরিবর্তনের প্রয়োজন নেই।'

    ভারত একাদশ

    রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

    অস্ট্রেলিয়া একাদশ

    ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ