ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিশুর, আহত মা বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার গৌরনদীতে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল নারীর বরিশালে ১২ বছর পর মাদক মামলায় ২ আসামির যাবজ্জীবন বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জেলা প্রশাসক  বরিশালে বিশ্ব বসতি দিবসে র‍্যালি  বরিশালে নার্সিং কলেজের সেই চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • শিক্ষার্থী মাত্র ৬০ জন !

    মঠবাড়িয়ায় দাখিল মাদ্রাসার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 

    মঠবাড়িয়ায় দাখিল মাদ্রাসার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া নেহাল উদ্দিন দাখিল মাদ্রাসা শিক্ষকদের অনিয়ম তুঙ্গে। যার ফলে ওই মাদ্রাসায় শিক্ষার্থী প্রায় শুণ্যের কোঠায় চলে এসেছে। 

    অথচ এ প্রতিষ্ঠানে ১২ জন শিক্ষক, ১ জন অফিস সহকারি ও ৪ জন চতুর্থ শ্রেণীর কর্মচারীর পেছনে সরকার প্রতি মাসে খরচ বহণ করছেন প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এ বিষয়টি নেহাত রাস্ট্রীয় অর্থ অপচয় বলছেন সকলেই।

    সরেজমিনে সকাল সাড়ে ১১ টায় গিয়ে ওই মাদ্রাসায় কোন শিক্ষার্থী পাওয়া যায়নি। ১৭ শিক্ষক- কর্মচারীদের মধ্যে ২ জন শিক্ষক ও ২ জন কর্মচারী পাওয়া গেছে। অভিযোগ রয়েছে এ মাদ্রাসায় সর্বোচ্চ ২০ জন শিক্ষার্থী লেখাপাড়া করছে। শিক্ষকদের অনিয়মিত পাঠদান, বিভিন্ন অনিয়মের কারণে বহু বছর আগেই ঝড়ে পরেছে শিক্ষার্থীরা, ভেঙে পরেছে শিক্ষা ব্যবস্থা।

    ইবতেদায়ী প্রধান মো. মনিরুজ্জামান প্রথমে দাবী করেন তাদের ৬০ জন শিক্ষর্থী রয়েছে। হাজিরা খাতা দেখতে চাইলে অপ্রস্তুত হয়ে পরেন। কতজন পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এমন প্রশ্নের জবাব তিনি ২২ জনের কথা বললেও মাত্র ১৪ জন শিক্ষার্থীর খাতা দেখাতে পেরেছেন।

    মাদ্রাসা সুপার মাওলানা মো. আনিসুর রহমানকে মাদ্রাসায় পাওয়া যায়নি। এ ব্যপারে তার সাথে কথা বলার জন্য একাধিকবার মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেন নি।

    ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান বাদশা মাদ্রাসার দৈন্যদশার বিষয়টি অকপটে স্বীকার করে বলেন, মাদ্রাসাটি স্থানান্তরের চেষ্টা চলছে।

    এ ব্যপারে বক্তব্য নেয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল খায়ের এর মুঠোফোনে একাধিক কল করলেও তিনি রিসিভ করেন নি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ