ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠিতে সনদ জালিয়াতির মামলায় প্রধান শিক্ষকের সাজা বহাল

    ঝালকাঠিতে সনদ জালিয়াতির মামলায় প্রধান শিক্ষকের সাজা বহাল
    বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষাগত সনদ জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার ডেবরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে দেওয়া নিম্ন আদালতের সাজা বহাল রাখা হয়েছে। 

    মঙ্গলবার ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান আসামি পক্ষের আপিল খারিজ করে এ রায় দেন। জামিনে থাকা আসামিকে এক মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

    রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ স ম মোস্তাফিজুর রহমান মনু। তিনি রায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।  

    আদালত সূত্র জানায়, জাল সনদে শিক্ষকতা, প্রতারণা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০১১ সালের ২৬ জুন প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা করেন তৎকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম হারুন অর রশিদ। চার্জশিটে বলা হয়, স্কুলের চাকরিতে যোগদানের সময় রুহুল আমিনের দাখিল করা এসএসসি, এইচএসসি সনদকে যশোর শিক্ষাবোর্ড এবং বিএ ও বিএড পরীক্ষার সনদকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভুয়া বলে প্রত্যয়ন করেছে। 

    ২০১৭ সালের ৫ জুলাই এই মামলায় ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিকে প্রমাণিত তিনটি অভিযোগে মোট ১২ বছরের কারাদণ্ড দেন। তবে তিনটি সাজা একসঙ্গে চলবে বলে সর্বোচ্চ ৫ বছরই আসামিকে সাজাভোগ করতে হবে। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে দীর্ঘ শুনানি শেষে আজ মঙ্গলবার রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ