ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

      দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের  সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে নিউজিল্যান্ড  ক্রিকেট দল। মঙ্গলবার রাতে ঢাকায় হোটেলে অবস্থান করে বুধবার ভোরে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে কিউইরা। সেখানেই টাইগারদের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে তারা।

    বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবে নিউজিল্যান্ড। টেস্টের আগে একটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল কিউইদের। কিন্তু  নিউজিল্যান্ড বোর্ডের অনুরোধে সেই প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়। কারণ দীর্ঘ সময় ধরে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের বিশ্রাম দিতে চায় তারা।

    আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ৬ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

    সিরিজটি ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ এবং নতুন চক্রে এটিই প্রথম সিরিজ বাংলাদেশের।

    বিশ্বকাপ চলাকালীন তর্জনী ভেঙে যাওয়া নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। এক মাসের পিতৃত্বকালীন ছুটিতে গিয়েছেন গত জুনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ টেস্টে নেতৃত্ব দেওয়া লিটন দাস।

    সিরিজে খেলছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।

    এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য পুনরায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন নাফিস ইকবাল।

    গত সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শেষ ওয়ানডে দ্বিপাক্ষিক সিরিজে  টিম ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন টাইগারদের সাবেক ওপেনার নাফিস।

    ওই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে চলাকালীন হঠাৎ ড্রেসিংরুম ছেড়ে চলে যান নাফিস। পরে জানা যায়, বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের অংশ থেকে বাদ দেওয়া হয় তাকে।

    বাংলাদেশ দল :

    নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।

    নিউজিল্যান্ড দল :

    টিম সাউদি (অধিনায়ক), টম ব্লাডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেন উইলিয়ামসন, উইল ইয়ং ও নিল ওয়াগনার।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ