ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • আমার আত্মাটা তৃপ্তি পাইতো যদি নির্বাচনে সবাই আসতো: নির্বাচন কমিশনার

    আমার আত্মাটা তৃপ্তি পাইতো যদি নির্বাচনে সবাই আসতো: নির্বাচন কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অতিত থেকে শিক্ষা গ্রহণ করে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে একটি নির্বাচন উপহার দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. আহসান হাবিব খান। 

    তিনি বলেন, বিএনপিকে প্রথমবার থেকে আমরা ধাপেধাপে অনেকবার চেষ্টা করেছি, আমাদের কাছে আসার প্রস্তাব দিয়েছি। আমরা তাদের চা খাওয়ার কথা বলেছি, তাঁরা আমাদের স্বীকারই করে না। আমরাও চাই, দেশের জনগণও চায় শতভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হোক। 

    কিন্তু ওনাদের (বিএনপি) এজেন্ডা একটু আলাদা। যেই জিনিসটা সংবিধানের মধ্যে নেই, তা আমাদের কাজ না। রাজনৈতিক দলগুলো বসে যেটা সিদ্ধান্ত নিবে, সেটাই আমরা স্বাগত জানাবো। 

    আমার আত্মাটা তৃপ্তি পাইতো যদি নির্বাচনে সবাই আসতো। বিএনপি যদি নির্বাচনে আসতে চায়, তাহলে আমরা কমিশন বসে সিদ্ধান্ত নিবো তফসিল পেছানো ব্যাপারে। আমরা ভোটারদের আশ্বস্ত করতে চাই, তাঁরা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন। সেব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। 

    আজ শনিবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সঙ্গে দিকনির্দেশনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

    নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, আমরা ডিসি এসপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সবার কাছ থেকে শতভাগ সহায়তা পেয়ে সুন্দর নির্বাচন দিতে চাই। 

    একজন ভোটার ভোট কেন্দ্র পর্যন্ত আসছে কিনা, বাঁধাগ্রস্ত হচ্ছে কিনা এবং ভোটটি সঠিকভাবে দিতে পারলো কিনা এটা খেয়াল রাখতে হবে। ভোটার ভোট দিয়ে সাংবাদিকদের কাছে যদি বলে ভোট সুষ্ঠু হয়েছে, এটাই আমাদের সার্থকতা। আর যদি বলে কেন্দ্রে অরাজকতা চলছে, পেশী শক্তির প্রভাব চলছে, তাহলে কিন্তু সবকিছুই জিরো। 

    নির্বাচন কমিশনার বলেন, আমরা সবাইকে শর্তক থাকতে দিকনির্দেশনা দিয়েছি। আমাদের এই নির্বাচন ভবিষ্যতের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে। আমি মনে করি প্রার্থীরা কোন আচরণবিধি ভঙ্গ করবে না। 

    একজন সতন্ত্রর্প্রাথী আর একজন মন্ত্রী এমপি তিনিও প্রার্থী। আমার কাছে কোন রকমের পার্থক্য নেই। 

    তিনি বলেন, সহিংসতা, আগুন সন্ত্রাস, ভোটের কার্যক্রমে বাঁধা ও অন্যান্য ক্রিমিনাল কার্যক্রমের জন্য আইন তার নিজের গতিতে চলবে।

    ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান। 

    অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. পারভেজ হাসান, বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল রেজাউল কবির, পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহিদুর রহমান, বরগুনার জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, ঝালকাঠির পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, বরগুনার পুলিশ সুপার মো. আব্দুস সালাম, পিরোজপুরের পুলিশ সুপার মো. শফিউর রহমান ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ