ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন আনু

    ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন আনু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন হাওলাদার (আনু)। সোমবার সন্ধ্যায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রার্থী হিসেবে আনুর নাম ঘোষণা করেন। 

    আনোয়ার হোসেন আনু জেলা জাতীয় পার্টির সভাপতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তিনি ঝালকাঠি রেডক্রিসেন্টের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। জাতীয় পার্টি থেকে তাকে মনোনয়ন দেওয়ায় খুশি দলের নেতাকর্মীরা। 

    এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। জাতীয় পার্টির প্রার্থী যদি নির্বাচনে অংশ নেন, তাহলে এ আসনে আমির হোসেন আমুর সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা হবে আনোয়ার হোসেন আনুর।

    অ্যাডভোকেট আনোয়ার হোসেন হাওলাদার (আনু) বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ সকলের কাছে কৃতজ্ঞ। নেতাকর্মীদের নিয়ে ঝালকাঠি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে পরবর্তী কার্যক্রম শুরু করবো। আশাকরি দলের সকল নেতাকর্মী আমার সঙ্গে নির্বাচনের মাঠে কাজ করবেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ