ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • অনিরুদ্ধর পরের ছবিতেও জয়া

    অনিরুদ্ধর পরের ছবিতেও জয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গের নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে অভিনেত্রী জয়া আহসানের। আগামী ৮ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে ছবিটি মুক্তির আগেই আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, তাঁর পরের সিনেমায়ও থাকতে পারেন জয়া।

     

    বাংলা সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা অনিরুদ্ধ এখন হিন্দি সিনেমা নিয়ে ব্যস্ত। কবে আবার বাংলা সিনেমা করবেন?

    এমন প্রশ্নের উত্তর দিতে গিয়েই জয়াকে নিয়ে সিনেমার পরিকল্পনার কথা জানান তিনি। অনিরুদ্ধ বলেন, ‘দুটো বাংলা ছবি করব আগামী বছরের মধ্যে। একটি ‘কাফে কিনারা’। ছয় কি সাত বছর ধরে ছবিটা নিয়ে চিন্তাভাবনা চলছে। আরেকটা ছবি করব মা-মেয়ের গল্প। এটাই আগে করব, ফেব্রুয়ারি-মার্চ নাগাদ। অভিনয়শিল্পী চূড়ান্ত নয়, তবে জয়াকে বলেছি, অপুকে (শাশ্বত চট্টোপাধ্যায়) বলেছি।’

     

    এ ছাড়া তিনি জানান, তাঁর আরেকটি সিনেমা ‘কাফে কিনারা’য় বাংলাদেশের অভিনয়শিল্পীদের দেখা যেতে পারে।

    পরিচালক আরও জানান, তাঁর নতুন সিনেমা ‘কড়ক সিং’ ওটিটিতে মুক্তি পেলেও ভারতের কলকাতা, মুম্বাই, দিল্লি ও বেঙ্গলুরুতে বড় পর্দায় প্রিমিয়ার হবে।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ