ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • নৌকার মেয়র প্রার্থীর গাড়িতে বোমা নিক্ষেপ

    নৌকার মেয়র প্রার্থীর গাড়িতে বোমা নিক্ষেপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র লিয়াকত আলী তালুকদারের গাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ৮টায় শহরের ১নং চাঁদকাঠি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    জানা যায়, ঝালকাঠি শহরের ১নং চাঁদকাঠি ওয়ার্ডে রাত সাড়ে ৮টার দিকে উঠান বৈঠক করছিলেন আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী তালুকদার। এসময় হঠাৎ করে বোমার বিস্ফোরণ ঘটে। এসময় কর্মী-সমর্থকরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পণ্ড হয়ে যায় নির্বাচনী উঠান বৈঠক।

    এ ঘটনায় রাতেই সদর থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন লিয়াকত আলী তালুকদার।
    জিডিতে তিনি উল্লেখ করেন, ১নং চাঁদকাঠি ওয়ার্ডে অতিথি কমিউনিটি সেন্টারের সামনে রাত সাড়ে ৮টার দিকে বৈঠক চলাকালে নির্বাচনী প্রচারণার মাইক লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটায় তিনি বিষয়টি জিডিভুক্ত করে রেখেছেন।

    মেয়র প্রার্থী লিয়াকত আলী বলেন, ‘আমার প্রচারণায় ব্যবহৃত গাড়িকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জনসাধারণ আমাকে জয়ী করবে বলে আশা করছি। বোমা নিক্ষেপের মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে এ কাজ করা হয়েছে।’

    ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, নৌকা প্রতীকের মেয়র প্রার্থী লিয়াকত আলী তালুকদারের উঠান বৈঠক চলাকালে নির্বাচনের প্রচারের জন্য ব্যবহৃত গাড়িকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি থানায় জিডি করেছেন। তদন্ত করে পরবর্তী প্রয়োজনী আইনি পদক্ষেপ নেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ