ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠিতে দেশিয়  অস্ত্র উদ্ধার

    ঝালকাঠিতে দেশিয়  অস্ত্র উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে অভিযানে চালিয়ে দেশিয় অস্ত্র দুইটি রামদা ও দুইটি চাপাটি  উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

    সোমবার রাত সাড়ে ১২ টার দিকে নলছিটির  দপদপিয়া ইউনিয়ন কলেজের দক্ষিণ-পশ্চিম পাশে একটি আমড়া গাছের নিচ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, পুলিশের একটি দল রাতে দপদপিয়া ইউনিয়ন কলেজ এলাকায় অভিযান চালায়। এসময় অস্ত্রগুলো ফেলে একদল যুবক পালিয়ে যায়। 

    অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। দেশিয় অস্ত্রের মজুদ কারীকে শনাক্তকরণে চেষ্টা চলছে। এ বিষয়ে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ