ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

    ঝালকাঠিতে আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। 

    মঙ্গলবার সকালে সংস্থাটির স্থানীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা আয়োজন করা হয়। 

    সকালে এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশার রিজিওনাল ম্যানেজার দেবাংশু ঘোষ, ব্রাঞ্চ ম্যানেজার ইব্রাহীম খলিল ও হেলথ সেন্টার ইনচার্জ নুসরাত জাহান স্বর্নাসহ আশার অন্যান্য কর্মকর্তারা।

    সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে রোগ নির্ণয় করে বিনামূল্যে ওষুধ ও ফিজিওথেরাপি  সেবা সামগ্রী বিতরণ করা হয়। 

    প্রতিদিন নামমাত্র ২০ টাকা ফি দিয়ে সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবে বলে ব্রাঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ