ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ঝালকাঠি-১ আসন

    প্রার্থীতা ফিরে পেয়েছেন মনিরুজ্জামান মনির 

    প্রার্থীতা ফিরে পেয়েছেন মনিরুজ্জামান মনির 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) তীব্র প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দলের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক এম মনিরুজ্জামান মনির। 

    ৪৫ বছর অন্যদল করে ‘উড়ে এসে জুড়ে বসা’ (শাহজাহান ওমর) প্রার্থীকে এখনো স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নিতে পারেনি বলেও জানান মনিরুজ্জামান মনির। 

    মঙ্গলবার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফেরত পাওয়ার পর তিনি এসব কথা বলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির ভাইসচেয়ারম্যান থেকে বহিস্কৃত সদ্য আওয়ামী লীগে যোগদানকারী নৌকার মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর।

    গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ঝালকাঠি-১ আসনে সতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী এম মনিরুজ্জামান মনিরের প্রার্থীতা বাতিল করেন। 

    স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্রের সঙ্গে সংসদীয় এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। এক ভোটার স্বাক্ষরের কথা অস্বীকার করায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে নির্বাচন কমিশনে আপিল করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনির। আপিলের শুনানি শেষে মঙ্গলবার তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

    প্রার্থীতা ফিরে পেয়ে এম মনিরুজ্জামান মনির বলেন, ৪৫ বছর ধরে একটি দলের রাজনীতি করলাম, হঠাৎ এরপর অন্য দলে এসে নির্বাচনে অংশ নিলাম। আমি কোন সাংঘর্ষিক বক্তব্য দিতে চাই না প্রধানমন্ত্রী তাকে (শাহজাহান ওমর) নৌকা প্রতীক দিয়েছেন। 

    তবে তার বাইরের দলের সিদ্ধান্ত দলীয় কোন মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন। সেই জায়গায় আমি জনগণ, দলীয় নেতাকর্মীদের চাপে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। জনগণই সিদ্ধান্ত নিবেন, কাকে জয়ী করতে হবে। 
    মনির বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। 

    তিনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন, তাকে দেখে আমিও ছাত্রলীগ থেকে শুরু করে আজ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবে আছি। আমার জীবনে কখনোই বিএনপির সঙ্গে আপষ করিনি। করোনাকালে ব্যক্তিগতভাবে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার মানুষকে আমি খাদ্যসামগ্রী দিয়েছি। জীবনের ঝুঁকি নিয়ে এলাকায় এসে বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। 

    প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসংখ্য মানুষের চিকিৎসা সহায়তা করেছি। যাদের ঘর নেই ব্যক্তিগতভাবে ঘর তুলে দিয়েছি। আমি প্রত্যাশা করি জনগণ আমাকে চায়, তাদের ভালোবাসা আমার জন্য রয়েছে। তাই জনগণের চাওয়াকে আমি উপেক্ষা করতে পারি না। ইনশাআল্লাহ উৎসবমুখর পরিবেশে ঝালকাঠি-১ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

    রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ বলেন, আমি নিজেই এম মনিরুজ্জমান মনিরের মনোনয়নপত্র দাখিল করেছিলাম। এখনো তাঁর পক্ষেই কাজ করছি। সে এলকায় ব্যাপক জনপ্রিয়। শাহজাহান ওমরের বিপক্ষে মনির জয়লাভ করবে ইনশাআল্লাহ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ