ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে নারীপক্ষের মতবিনিময় সভা 

    ঝালকাঠিতে নারীপক্ষের মতবিনিময় সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিয়ে জনপ্রতিনিধি, ইউপি সচিব, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে নারীপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সাইডো) আয়োজনে নারীপক্ষের অধিকার এখানে, এখনই (আরএইচআরএন ২), প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। 

    সভায় চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সাইডো) নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। 

    অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেডিএস এর নির্বাহী পরিচালক শাহ আলম খলিফা, আঙিনা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডালিয়া নাসরিন, তারুণ্যের কন্ঠস্বরের সমন্বয়কারী হাফিজা আক্তার ও সদস্য হেপী আক্তার।

    সভায় কিশোর কিশোরীদের গোপনীয়তা বজায় রেখে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা প্রদানের আহ্বান জানানো হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ